
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি/
আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে সভাপতি, পরিচালনা পর্ষদ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজএর অনুকূলে সোনালী ব্যাংক/ট্রাস্ট ব্যাংক লি: থেকে ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট আকারের সাম্প্রতিক সময়ের ২ কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি অধ্যক্ষ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, বায়েজিদ, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম-৪২১০ এ ঠিকানায় জমা দিতে হবে।
২৬ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক ও ডেমোনেস্ট্রেশন পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।
চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যথানিয়মে আবেদন না করলে যে কোন আবেদন বাতিল করার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
সহকারী শিক্ষকদের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় পাঠদান করতে হবে।
www.ctgmirror.com. এটি একটি জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল, যা সাহসী অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে
তাৎক্ষণিক খবর, জাতীয়, রাজনীতি,অর্থনীতি, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলার আপডেট দেয়।
উপদেষ্টা সম্পাদকঃ মঈনুদ্দিন কাদেরী শওকত, সম্পাদকঃ জিয়া চৌধুরী।