
বুধবার (২৫ সেপ্টেম্বর) মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
তিনি জানান, "মামলা গ্রহণের পর প্রযুক্তির সহায়তায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করা হবে।"
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে সাজেক থেকে ফেরার পথে ফরিদপুরের দুই পর্যটকসহ তাদের ব্যক্তিগত গাড়ি চালককে অপহরণের চেষ্টা করেন কয়েকজন দুষ্কৃতকারী। তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এবং এ সময় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন দুষ্কৃতকারীরা। তবে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণে তারা পরে ছেড়ে দিয়ে পালিয়ে যান।
www.ctgmirror.com. এটি একটি জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল, যা সাহসী অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে
তাৎক্ষণিক খবর, জাতীয়, রাজনীতি,অর্থনীতি, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলার আপডেট দেয়।
উপদেষ্টা সম্পাদকঃ মঈনুদ্দিন কাদেরী শওকত, সম্পাদকঃ জিয়া চৌধুরী।