
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের এক আকস্মিক অভিযানে মিলেছে অবৈধ অস্ত্র তৈরীর কারখানার সন্ধান। সিএনজি ওর্য়াকশপের স্বাভাবিক পরিবেশের আড়ালে ভেতরে চলছিল অবৈধ অস্ত্র তৈরীর কার্যক্রম। হাটহাজারী মডেল থানা পুলিশ এই অস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়ে পেনগান সহ পাঁচটি অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় অস্ত্র তৈরীর কাজে জড়িত থাকার অভিযোগে দুই জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে একটি সিএনজি ওয়ার্কশপে এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর ২নং ওয়ার্ডের জামাল মিস্ত্রির বাড়ীর মৃত চান মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন এবং একই এলাকার বরিশাল কলোনীর মালেক ড্রাইভারের বাড়ীর মৃত আবদুল মালেকের ছেলে মোঃ কবির।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর ইউনিয়নের একটি সিএনজি ওয়ার্কশপে অস্ত্র তৈরীর কারখানার তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তথ্যের সত্যতা যাচাই করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজের নির্দেশনায় হাটহাজারী থানার এসআই মোঃ আশিক, এএসআই ইমরান সহ সঙ্গীয় র্ফোস সোমবার রাতে সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে অস্ত্র তৈরীর কাজে ব্যস্ত থাকার সময় জামাল হোসেন ও মোঃ কবিরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরীর কাজে ব্যবহৃত নানান সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর সময় দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অভিযানে পেনগান সহ পাঁচটি অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সর্ম্পকে বিস্তারিত তদন্ত ও যাচাই বাছাই চলমান রয়েছে।
হাটহাজারীর মির্জাপুরে এই গোপন অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পাওয়ায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরী হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং এই অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হতো- এসব বিষয়েও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
www.ctgmirror.com. এটি একটি জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল, যা সাহসী অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে
তাৎক্ষণিক খবর, জাতীয়, রাজনীতি,অর্থনীতি, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলার আপডেট দেয়।
উপদেষ্টা সম্পাদকঃ মঈনুদ্দিন কাদেরী শওকত, সম্পাদকঃ জিয়া চৌধুরী।