বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দলের কোনো কর্মী যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে।
সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এবারের দুর্গাপূজা হবে উৎসবমুখর, এবং পূজা উদযাপনে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
মীর হেলাল উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে স্বৈরাচারী ও লুটেরা শ্রেণি পালিয়ে গেছে। অতীতে কিছু কুচক্রী মহল মন্দির ভাঙার মিথ্যা মামলা দিয়ে বিএনপির রাজনৈতিক ব্যক্তিদের কারাগারে আটক রেখেছিল। তারা চেয়েছিল হাটহাজারীতে অশান্তি সৃষ্টি করতে, কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও সফল হতে দেওয়া হবে না।
তিনি দৃঢ়ভাবে বলেন, গত ৫ আগস্ট যেভাবে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, ঠিক একইভাবে যেকোনো বিশৃঙ্খলার প্রচেষ্টা শক্ত হাতে দমন করা হবে।
হাটহাজারী পূজা উৎযাপন পরিষদের আহবায়ক বাবু অশোক কুমার মাষ্টার এর সভাপতিত্বে ও হাটহাজারী উপজেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপি আহবায়ক আলহাজ্ব জাকের হোসেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান (সাবেক), বিএনপি নেতা ডাঃ রফিকুল আলম চৌধুরী, মো. অহিদুল আলম, এমএ শুক্কুর (কাউন্সিলর), মো. আকবর আলী, হাটহাজারী পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু গোবিন্দ প্রসাদ মহাজন, পৌরসভা বিএনপি নেতা মো.শাহেদুল আজম শাহেদ, জেলা ছাত্রদল নেতা মনিরুল আলম জনি, সৈয়দ নাছির উদ্দীন, মো. তকিবুল হাসান চৌধুরী তকি।
আরো উপস্থিত ছিলেন লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, মোঃ ইসমাইল, মো. ওসমান গনি, হাজী ইলিয়াস চৌধুরী, এসএম ফারুক, আবুল হাশেম চৌধুরী, নিজাম উদ্দিন হাকিম, এডভোকেট মোহাম্মদ, রিয়াদ , টিটু তালুকদার, নয়ন চৌধুরী, মাষ্টার বিজয় দত্ত, মোঃ. এমরান চৌধুরী, মো. নুরুল কবির তালুকদার, মো. জিএম সাইফুল ইসলাম, মির্জা এমদাদ, মো. হেলাল উদ্দিন, মির্জা এরশাদ, উজ্জ্বল দত্ত, মো. ইলিয়াস মেহেদী, আরেফিন সাইফুল, মো.গাজী আবদুল মুবিন, মো. নুরুল হক পুতু, মো. আজম উদ্দিন মাষ্টার, ডাঃ আবুল খায়ের, মো.কামাল উদ্দিন, মো.নাসিম মেম্বার, মো. ইয়াকুব মেম্বার, হোসেন মেম্বার, মো. মজিবুর রহমান, মো.শাহজাহান বাদশা, গাজী ইউসুফ, মো. শাহজাহান মঞ্জু, মো. সাইফুল ইসলাম, মো.শহীদুল্লাহ্ মিন্টু, মো. নাসিম মেম্বার, মো. আজিম, রেজাউল করিম চৌধুরী রকি, মো. শাহেদ খাঁন, লায়লা ইয়াসমিন, মো. রুবেল, মো.কামাল, নাসরিন আক্তার, পারভীন জাহান চৌধুরী, রিপন নাথ প্রমুখ।
- ------------------------------------

